× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে শিশুকে যৌন নিপীড়ন, কারাগারে জামায়াত নেতা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৫ পিএম

অভিযুক্ত জামায়াত নেতা মো. আলমগীর। ছবি: সংগৃহীত

অভিযুক্ত জামায়াত নেতা মো. আলমগীর। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. আলমগীর (৪৫) নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ওই নেতা শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে।

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে রবিবার বিকালে আলমগীরকে কারাগারে পাঠানো হয়।

একই দিন ভুক্তভোগী শিশুর ২২ ধারায় জবানবন্দি নেওয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এর আগে শনিবার রাতে শরীফপুর ইউনিয়ন থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিশুটির বাবা মো. মনিরুল ইসলাম রতন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারের একটি ওষুধের দোকানে তাকে পেয়ে আলমগীর জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

পরে শিশুটি শরীরে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর তার বাবা থানায় অভিযোগ করেন।

তবে অভিযোগটিকে ‘সাজানো নাটক’ দাবি করেছেন বেগমগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মো. আবু জায়েদ।

তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয় হয়ে দাড়িয়েছে। আলমগীর দুই দিন আগে ইউপি নির্বাচন করবেন মর্মে পোস্ট করায় এসব মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন।

নোয়াখালী কোর্ট ইনস্পেকটর শহিদুল ইসলাম জানান, ২২ ধারায় জবানবন্দি শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা