× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় জেলায় পানিতে ডুবে ৮ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশে ছয় জেলায় পানিতে ডুবে শিক্ষার্থী, বৃদ্ধাসহ ৮ জন মারা গেছেন। প্রতিবেদকদের পাঠানো খবর-

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : জেলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীরা হলোÑ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার ফারুকের যমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)। 

চবি : জেলার কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী। রবিবার বিকালে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ শাহারিয়ার সানম নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জেলার জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর মাহি আহমদ (৬) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে মাহির মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভৈরব (কিশোরগঞ্জ) : জেলার ভৈরবে পুকুরে গোসল করতে নেমে হেলাল উদ্দিন ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ভূঁইয়া ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূঁইয়ার ছেলে। 

বোয়ালখালী (চট্টগ্রাম) : জেলার বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক শিক্ষার্থী মারা গেছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : জেলার সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. হাসান (৯) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকার কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসা সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সে ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বাবুল শেখের ছেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা