× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারের দাবিতে কুড়িগ্রামে ফের মহাসড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম

আবারও সারের দাবিতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আবারও সারের দাবিতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে আবারও সারের দাবিতে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ কৃষকরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগে প্রায় এক ঘণ্টা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ডিলার পয়েন্টে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ এবং ঘোগাদহ এলাকায় সার ডিলারকে ধাওয়া করার ঘটনাও ঘটেছে।

রবিবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স একেএম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। কৃষকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও যথাসময়ে সার বিতরণ করা হচ্ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সার বিতরণের সময় নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের লাইনে দাঁড়াতে বললে তাদের সঙ্গে বিতর্ক হয়। পরে হট্টগোল শুরু হলে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন বলেন, ডিলার পয়েন্টে অতিরিক্ত ১০০ বস্তা সার দেওয়া হয়েছে। বরাদ্দের তুলনায় ওইসব পয়েন্টে অতিরিক্তসংখ্যক কৃষক ভিড় করায় হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চলতি মৌসুমে বেগুন ও ভুট্টা চাষ বেশি হওয়ায় কৃষকদের বিষয়টি বিবেচনা করে সরকার ইতোমধ্যে অতিরিক্ত ১ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে। মাঠপর্যায়ে সেই সার বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু অসাধু ডিলার সার দিতে বিলম্ব করায় কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন। ডিলারদের মাধ্যমে সার নিয়ে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। সার নিয়ে যারা অনিয়ম বা ষড়যন্ত্রে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা