× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাত্র এক মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৯ পিএম

হালুয়াঘাটে মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দুটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হালুয়াঘাটে মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দুটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাত্র এক মিনিটের আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দুটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এর পরপরই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলো।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকা এবং পার্শ্ববর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও মাথাফাটা এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এতে ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। 

এলাকাবাসী জানান, ভোরে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে শুরু হয় তীব্র বাতাস ও বজ্রপাত। মাত্র এক মিনিটের ওই ঝড়ে গাছপালা ভেঙে দুটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ধসে পড়ে। এরপর থেকেই বিদ্যুৎহীন রয়েছে পুরোএলাকা।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গোরকপুর উত্তরপাড়ার দৃষ্টিপ্রতিবন্ধী শফিকুল ইসলাম। অটোরিকশা চালিয়ে কষ্টার্জিত উপার্জনে নতুন ভিটায় ঘর তুলেছিলেন তিনি। কিন্তু ঝড়ে তার বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঘরের চাল উড়ে অন্তত ১০০ গজ দূরে চলে গেছে এবং এখনও বিদ্যুতের মিটারটি খুঁজে পাওয়া যায়নি। একমুহূর্তে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি এখন সম্পূর্ণ দিশেহারা। একই এলাকার বিধবা রাহিলা বলেন, ‘আমার স্বামী নেই, অনেক কষ্টে দিন কাটে। ঝড়ে আমার ঘরটাও ভেঙে গেছে। সরকার বা বিত্তবানরা যেন আমার একটা ব্যবস্থা করে দেন।’

পশ্চিম পাবিয়াজুরীর বাসিন্দা রুবেল পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিলেন। ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়ার সময় ভাঙা খুঁটির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই এলাকার আজি রহমানের বসত ও গোয়ালঘর ভেঙে গেছে। গোয়ালঘরের একটি গরুর পা কেটে যাওয়ার পাশাপাশি তার দুই ছেলেও আহত হয়েছেন।

বসতবাড়ির পাশাপাশি স্থানীয় কৃষকদের সবজি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামালের মতে, আকস্মিক এই ঝড়ে দুটি গ্রামে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষ থেকে বিএনপি নেতা ক্বারী আলমাছ উদ্দিন, মফিজুল ইসলাম ও এনামুলহকসহ কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুত সরেজমিন তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা