× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটের ২৭ শতক জমি দখলের অভিযোগ

বগুড়া অফিস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৭ পিএম

বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আরিফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আরিফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া সদর উপজেলার পীরগাছা হাটের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। ইজারা নেওয়া জায়গার একটি অংশ দখলে থাকায় হাট পরিচালনায় সমস্যার পাশাপাশি সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন হাটের ইজারাদার মো. আরিফুল ইসলাম।

এ ঘটনায় দখলমুক্ত করে হাট পরিচালনার সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

এ বিষয়ে রবিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আরিফুল ইসলাম।

 লিখিত বক্তব্যে তিনি বলেন, পীরগাছা হাটের ৬৯৬, ৭০৮ ও ৭০৯ নম্বর দাগে মোট ৯৭ শতক জমি ইজারা নিয়ে তিনি হাট পরিচালনা করছেন। তবে ইজারাকৃত জমির প্রায় ২১ শতক একটি মন্দিরের নামে দখলে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া হাটের আরও প্রায় ছয় শতক সরকারি জমিতে অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করেন আরিফুল ইসলাম। তার অভিযোগ, কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব দোকান ও জায়গা ভোগদখল করে আসছেন।

আরিফুল ইসলাম জানান, হাটের জায়গা দখলের বিষয়টি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি অবৈধ দখলদারদের কাছ থেকে হাটের জায়গা উদ্ধার করে সুষ্ঠুভাবে হাট পরিচালনার সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা