× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গাবালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬ পিএম

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাবুল মৃধার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। গত শনিবার রাতে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের।

মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। এজাহারে বলা হয়, গত বুধবার রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সজল মৃধার বিরুদ্ধে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা