মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৭ পিএম
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবুল বাশার নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা দাবি করে বসতবাড়ির বারান্দায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবুল বাশার নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা দাবি করে বসতবাড়ির বারান্দায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
রবিবার ঘটনাটি জানাজানি হয়। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেনÑ কাউছার, মোছা. জাহানারা, এসতাক ও হিমেল। তারা সবাই কিশোরগঞ্জ জেলা শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবুল বাশারের বসতবাড়ির বারান্দার গ্রিলে একটি তালা ঝুলছে। এ সময় বাড়ির আশপাশে স্থানীয় কয়েকজনকে বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় লোকজনের অনুরোধের পর অভিযুক্তরা জানায়, তাদের দাবিকৃত ৫ লাখ টাকা পরিশোধ করলেই তালা খুলে দেওয়া হবে। অন্যথায় তালা খোলা হবে না। এমনকি জোর করে তালা খুলতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আবুল বাশার।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।