× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পথসভা

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম

সাঁথিয়া উপজেলা যুবদল ও করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাঁথিয়া উপজেলা যুবদল ও করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে এবং তা প্রতিহত করার দাবিতে সাঁথিয়া উপজেলা যুবদল ও করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সম্প্রতি উপজেলা যুবদল ও করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সাঁথিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব ও করমজা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার পারভেজ বাবলুর নেতৃত্বে পথসভার আয়োজন করা হয়।

পথসভায় করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজনু,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিন মল্লিক ও অনান্য বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে। এ সময় উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা