× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ হাসপাতালের এমডির বিরুদ্ধে

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

শ্রীপুর মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি রিয়াজ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীপুর মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি রিয়াজ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিজ প্রতিষ্ঠানের কর্মী কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ, অন্যত্র বিয়ের আলোচনা চলাকালে বিয়ে ভেঙে দেওয়া এবং প্রতারণার অভিযোগ উঠেছে শ্রীপুরের মাওনা এলাকার এক হাসপাতাল ও ডায়াগনসিটক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে। 

বিচার-সালিশের নামে সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি ওরকম কিছু পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী শ্রীপুর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী (এইচএসসি পরিক্ষার্থী) ছিলেন। ২০২৩ সাল থেকে তিনি ওই হাসপাতালে পার্টটাইম নার্সের চাকরিতে যোগ দেন। এসব ঘটনায় তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ৪৮ বছর বয়সী রিয়াজ ইসলাম পটুয়াখালীর গলাচিপা উপজেলা এলাকার নয়ন ফরাজীর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা (মসজিদ মোড়) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন।

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মায়ের চিকিৎসার জন্য ওই হাসপাতাল ও ডায়াগনসিটক সেন্টারে প্রায়ই মাকে নিয়ে চিকিৎসকের কাছে আসতেন। একদিন হাসপাতালের এমডি রিয়াজ ইসলাম তাকে চাকরির অফার দিয়ে বলে আমার এখানে নার্সের একটা পোস্ট খালি আছে। তুমি চাইলে চাকরি করতে পারো। শিক্ষার্থী জানান আমি একজন স্টুডেন্ট। তাছাড়া নার্সের কাজ আমি জানি না। তখন তাকে কাজ শিখিয়ে নেওয়ার কথা বলেন এমডি। পরে তার হাসপাতালে যোগদানের কয়েকদিন পর থেকে এমডি তার সঙ্গে প্রায়ই দুষ্টুমি ও হাসি-ঠাট্টা করতো। একদিন আমাকে নাইট ডিউটি করার জন্য বলে। পরদিন কলেজে ক্লাশ থাকায় আমি রাজি হই এবং আমার সঙ্গে একজন খালা (বুয়া) থাকার কথা বলে। সময় মতো আমি এবং খালা (বুয়া) ডিউটিতে আসি। পরে খালা (বুয়া) অসুস্থতার কথা বলে চলে গেলে এমডি বলে আজকে রাতে কোনো রোগী নেই। তুমি সবদিক খেয়াল রেখো। ওই রাত আড়াইটা বা ৩টার দিকে এমডি রিয়াজ ইসলাম হাসপাতালে আসে। উনাকে জিজ্ঞাসা করি আপনি এতো রাতে হাসপাতালে আসছেন কেনো? পরে তিনি তার কক্ষে গিয়ে বসে আমাকে ডেকে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এক পর্যায়ে তার কক্ষেই আমাকে ধর্ষণ করার চেষ্টা করলে আমি তার হাতেপায়ে ধরে মাফ চাই। তিনি আমাকে কোনোরকম সম্মান না দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং গোপনে তার মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখে। আমাকে তার কক্ষেই রেখে ভোর সাড়ে ৪ টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। সকালে হাসপাতালে আসলে উনাকে বলি আপনি আমার সঙ্গে এ ধরনের আচরণ করলেন কেনো? আমি বাসায় বলে দিব। পরে তিনি মোবাইলে আমার অশ্লীল ভিডিও দেখিয়ে ভয় দেখায় এবং কারো কাছে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করার হুমকি দেয়। ভয়ে আমি দুইদিন হাসপাতালে না আসলে আমাকে তিনি ফোন করে বলে তুই হাসপাতালে না আসলে আমি ইউটিউবে বা ফেসবুকে এসব ভিডিও ছেড়ে দেব। পরে হাসপাতালে আসলে প্রায়ই ভিডিও ছাড়ার ভয় দেখিয়ে হুমকি দিতো আমাকে। এসবের ভয়ে আমি উনার প্রতিষ্ঠানে চাকরি করতে থাকি। অল্প কিছুদিন পর স্থানীয় প্রশিকা মোড়ে বাসা ভাড়া নিয়ে আমাকে সেখানে উঠতে বলে এবং আমার সঙ্গে আরও চারটি মেয়ে থাকার কথা বলে। আমি ওই ভাড়া বাসায় উঠার পর তিনি আর কোনো মেয়েকে বাসায় উঠতে দেননি। কোনো মেয়ে না থাকলে আমি একা এ বাসায় থাকবো না বলেলে অশ্লীল ভিডিও ছেড়ে দেওয়াার হুমকি দিয়ে আমাকে ভয় দেখায় এবং বিয়ের আশ্বাস দিয়ে চার মাস আমার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে রিয়াজ ইসলাম তাকে মারধর করে একটি খোলা ব্যাংক চেকে তার সই নিয়ে রাখেন। পরে ভয়ভীতি দেখিয়ে প্রায় চার মাস ওই ভাড়া বাসায় তাকে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেন। বিয়ের জন্য চাপ দিলে আমাকে মারধর করে এবং ঝামেলা করলে চাপে পড়ে আমাকে বিয়ে করলেও বিয়ের পর আমাকে জীবন্ত রাখবে না বলে হুমকি দেয়। উনার স্ত্রী দেশের বাড়ি থেকে মাওনায় এসে পরবে বলে পরিবারের পছন্দে বিয়ে করতে বলে আমাকে চাপ সৃষ্টি করে। এসব বিষয়ে বাড়িতে জানালে পরিবার দুই জায়গায় আমার বিয়ে ঠিক করে। তিনি ওইসব পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছেলে ও তার পরিবারের সদস্যদের কাছে আমার অশ্লীল ভিডিও পাঠিয়ে দেয়। পরে ছেলের পরিবার আমার বিয়ে ভেঙে দেয়। 

শ্রীপুর মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সর্বশেষ গত ২৯ জুলাই সন্ধ্যায় হাসপাতালে তার ব্যক্তিগত কক্ষে শারীরিক সম্পর্কের পর বিয়ের কথা বললে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এসব বিষয়ে কোথাও অভিযোগ বা মামলা করলে লোকজন দিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত রিয়াজ ইসলাম বলেন, তার সঙ্গে আমার একটা লেনদেন আছে। লেনদেনের বিষয়ে চাপ দিলে সে আমার বিরুদ্ধে থানায় ধর্ষণের  অভিযোগ করেছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ হোসাইন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর ওসি শাহীনুর আলম ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এটা তদন্ত করে দেখবে। যদি ধর্ষণের আলামত পাওয়া বা ওরকম কিছু ঘটে তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা