× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬ পিএম

আহত জামায়াত নেতা আব্দুস সবুর। ছবি: সংগৃহীত

আহত জামায়াত নেতা আব্দুস সবুর। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আহত জামায়াত নেতা আব্দুস সবুর সেখের স্ত্রী শোহর বানু বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলাটি করেন।

আব্দুস সবুর সেখ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহারে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের গাড়িবহর যমুনা সেতু পার হয়ে সয়দাবাদ অতিক্রম করছিল। এ সময় আব্দুস সবুর নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানান। 

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তারা সরে যান। পরে জোহরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার পর আব্দুস সবুরকে একা পেয়ে হামলা চালানো হয়। 

এজাহারে অভিযোগ করা হয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের তিনটি স্থানে মারাত্মক জখম রয়েছে।

অভিযোগ প্রত্যাখ্যান করে রফিকুল ইসলাম সরকার বলেন, “লংমার্চের সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন ক্ষুব্ধ হয়ে আব্দুস সবুরকে ধরে কিল-ঘুষি মারে। কাঠের আঘাতের কারণে হয়তো রক্তপাত হয়ে থাকতে পারে, তবে কুপিয়ে জখম করার অভিযোগটি সত্য নয়।”

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, “শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা