× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪০ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪ পিএম

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় ধলুগাজীর মোড়ে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় ধলুগাজীর মোড়ে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় ধলুগাজীর মোড়ে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

এর মধ্যে দুজন পটুয়াখালী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতদের সকলে ইজি বাইকের চালকসহ যাত্রী ছিলেন। এদের মধ্যে ইজি বাইক চালকসহ তিনজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতরা হলেনÑ ইজিবাইক চালক কাইউম উদ্দিন (৫০), যাত্রী শিল্পী রানী (৪০) ও তিথী রানী (২৩)। হাসপাতালে নেওয়ার পরে মারা যান ইজিবাইক চালকের শ্যালক মো. জাহাঙ্গীর।

এদের সকলের বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া ও বৌ বাজার এলাকায়। শনিবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমরেমুচড়ে রাস্তার পাশের মাছের ঘেরের মধ্যে পড়ে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে পড়ে যায়।  
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টায় পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাকবাজারের ধলুগাজীর মোড়ে বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহন যাত্রীবাহী বাস ও বিপরীত দিক পটুয়াখালী থেকে গলাচিপার আমখোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে  ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যেকদর্শীদের ভাষ্যে বেপরোয়া গতির কারণে বাসের চালক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে মেরে দেয়। উভয় যানবাহনই রাস্তার পাশের মাছের ঘেরে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও ডাক্তার দেখাতে পটুয়াখালীতে আসা দুই নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত ইজিবাইক চালকের শ্যালক জাহাঙ্গীরকে পটুয়াখালী আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করার পরে মারা যান।
পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তাস্তর করেন। নিহতদের একজনের পা বিচ্ছন্ন হয়ে পানির মধ্যে নিখোঁজ ছিল। ডুবুরী দল খুঁজে তা উদ্ধার করে। বর্তমানে খাদে পড়া বাসটি উদ্ধারের তৎপরতা চলছে।
পটুয়াখালী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে রেকার দিয়ে বাসটি উদ্ধারের কার্যক্রম শুরু করেন।  
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনজনের এবং হাসপাতালে আরেকজনÑ মোট ৪ জনের মৃত্যু নিশ্চত  হওয়া গেছে। দুর্ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে।
পটুয়াখালী আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেলে অফিসার মশিউর রহমান জানান, প্রথমে জাহাঙ্গীর নামে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তির পর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ব্রড ডেড তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়, যাদের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানা যায়।

এদিকে, নিহত শিল্পী রানীর স্বামী নয়ন হাওলাদার জানান, তার স্ত্রী চিকিৎসার জন্য রিজার্ভ ইজি বাইক নিয়ে বাড়ি থেকে পটুয়াখালী এসেছিলেন,  ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, ইজিবাইক চালক  কাইয়ুম উদ্দিনের মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী মরিয়ম বেগম, তিনি আরো জানান, অপর নিহত পুরুষ জাহাঙ্গীর তার ছোট ভাই।
স্বামী ও ভাইয়ের মৃত্যুতে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না।
ভয়াবহ  এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা