× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ময়লার ভাগাড়ে ‘টাকার বস্তা’, আসল ভেবে হরিলুট

বগুড়া অফিস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২ পিএম

 ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া নগরীর গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে পড়ে থাকা জাল টাকার বস্তা নিয়ে গেছেন স্থানীয়রা। আসল টাকা ভেবে বস্তা থেকে নোট নিয়ে যাওয়ার পর জানা যায়, সেগুলো জাল।

নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে রবিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কয়েকজন জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন অনেকে। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে তারা সেগুলো আসল মনে করে নিয়ে বাড়িতে চলে যান।

পরে জানা যায়, নোটগুলো জাল উল্লেখ করে তারা জানান, এর মধ্যে ৫০০ ও এক হাজার টাকার নোট ছিল। নোটের পেছনে ছোট করে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘অনলি ফর শুটিং’।

স্থানীয়দের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল। কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

জাল টাকার উৎস ও কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা