× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালঘর থেকে ৩টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২ পিএম

যশোরের শার্শায়  বসতবাড়ির গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের শার্শায় বসতবাড়ির গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার  সকালে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেল ঊদ্ধার করে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,  খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি  উদ্ধার করেছে। এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন
ঢাকায় বড় নাশকতার শঙ্কা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা