× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু কলি গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩ পিএম

পাবনা সদর উপজেলার কুলোনিয়ারের শিশুকে  হত্যা ও গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা সদর উপজেলার কুলোনিয়ারের শিশুকে হত্যা ও গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা সদর উপজেলার কুলোনিয়ার শিশু কামরুন নাহার কলি (১০) হত্যা ও গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।

আসামিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

রবিবার  দুপুরে বিভিন্ন যানবাহনে এসে জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে এসে জড়ো হোন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয়। বিক্ষুব্ধ জনতারা ঘোষণা দেনÑ অতিদ্রুত কলি হত্যার বিচার করতে হবে। তাকে দ্রুত ফাঁসি দিয়ে জনসম্মুখে কার্যকর করতে হবে। যেন এমন দৃষ্টান্ত হয়ে থাকেÑ যা দেখে আর কেউ যেন এই ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটাতে পারে। আগামী ৭ দিনের মধ্যে কলি হত্যার ঘটনায় বিচারের দৃশ্যমান অগ্রগতি না হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার কলি। থানায় জিডি এবং অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে নিখোঁজের ৭ দিন পর
‎বুধবার সকালে কুলোনিয়ায় কামরুন্নাহার কলির বাসার পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ওইদিনই কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক এবং মোস্তফার বাড়ির ভাড়াটিয়া ইয়াসিন আলীকে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে কলিকে গণধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহত কলির বাবা থানায় মামলা দায়ের মাধ্যমে বৃহস্পতিবার  তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমাণ্ড চেয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা