× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালিয়াকান্দিতে প্রসূতি ও নবজাতকের অপচিকিৎসার অভিযোগ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির নামে ভুল চিকিৎসা ও অবহেলা কারণে এক প্রসূতি মা ও তার সদ্যজাত সন্তান জীবনসংকটে পড়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রিংকু মিয়া বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।   

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার দুবলাবাড়ী গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী আঁখি খাতুনের প্রসব বেদনা উঠলে গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ডিউটিরত নার্স কাল্পনা রানী ও অন্য সহযোগীরা প্রসূতিকে নরমাল ডেলিভারির ব্যাপারে আশ্বস্ত করেন। পরবর্তী সময়ে স্বজনরা সিজারিয়ান অপারেশনের জন্য ছাড়পত্র (রেফার) চাইলে নার্স ও সংশ্লিষ্টরা অপারেশনের প্রয়োজন নেই বলে জোরপূর্বক নরমাল ডেলিভারির চেষ্টা চালান।   

অভিযোগে আরও বলা হয়, ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ডেলিভারি করানোর সময় প্রসূতি ও নবজাতক উভয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাদের ফরিদপুর পাঠানো হলে ফরিদপুরের জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রসবের সময় প্রসূতির বিশেষ অঙ্গ মারাত্মকভাবে ফেটে যাওয়ায় ১৮ থেকে ২০টি সেলাই দিতে হয়েছে এবং নবজাতকের মাথায় মারাত্মক আঘাতের ফলে রক্ত জমাট বেঁধেছে ও বাম হাত আঘাত লেগেছে। বর্তমানে নবজাতকটি সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।   

এ বিষয়ে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারুক হোসেন বলেন, নরমাল ডেলিভারি করানোর সময় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এই রোগীটির ক্ষেত্রেও ডেলিভারির সময় কিছুটা টিয়ার (টিস্যু ছিঁড়ে যাওয়া) হয়েছিল, যা আমরা রিপেয়ার (সেলাই) করে দিয়েছি। বাচ্চা জন্ম নেওয়ার পর কান্নাকাটি করছিল না, যাকে ডাক্তারি ভাষায় ‘বার্থ অ্যাস্ফেক্সিয়া’ বলা হয়। এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলো তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।  

ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, নার্সের  চরম অবহেলা ও অপচিকিৎসার কারণেই আজ মা ও শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি রব তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা