কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রাইভেট কার থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ।
এ ঘটনায় মো. এরফান নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে
ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
শনিবার রাত ১টার দিকে কক্সবাজার বিজিবি ৩৪- ব্যাটালিয়ন রেজুখাল চেকপোস্টের
তল্লাশি চালিয়ে মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট থেকে এসব ইয়াবা উদ্ধার করে। আটক এরফান কক্সবাজার
শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম,
পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, তল্লাশির সময় প্রাইভেট কারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে
রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আটক এরফানের পাশাপাশি আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে
উল্লেখ করা হয়েছে। তারা হলেন- টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো.
কাদের, মো. কামাল এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল
ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে।