× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জের বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতি‌বেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাটছিলেন। এ সময় অজ্ঞাত বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। আহতদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা