× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলজিইডির অফিস সহকারীকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২২ পিএম

তাহিরপুর উপজেলার বটতলায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাহিরপুর উপজেলার বটতলায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সদ্য বদলি হয়ে তাহিরপুরে যোগদান করেন অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলন।

এরই মধ্যে তাকে প্রত্যাহারের দাবিতে শনিবার বেলা ৩টায় তাহিরপুর উপজেলার বটতলায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাহিরপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোছায়েল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুরবাসীর পক্ষে অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুহেল আলমসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বদলি করা হয়েছিল বলে দাবি করেন তারা।

তবে পরবর্তী সময়ে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে পুনরায় তাহিরপুর উপজেলায় পদায়ন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে তার তাহিরপুরে পদায়নের বিষয়টি জনসমক্ষে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তারা দ্রুত তাকে তাহিরপুর থেকে প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা