× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুর কারাগারে আওয়ামী সমর্থক আসামির মৃত্যু

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২০ পিএম

শরীয়তপুর জেলা কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরীয়তপুর জেলা কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরীয়তপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর জব্বার ওঝা (৬০)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক। 

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শরীয়তপুর কারাগারে বুকে ব্যথা ওঠায় অসুস্থ হয়ে পড়েন আবদুল জব্বার ওঝা । পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আবদুর জব্বার ওঝা ১৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনের একটি মামলায় শরীয়তপুর আদালতে হাজিরা দিতে আসলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

শরীয়তপুর কারাগারের জেল সুপার এ জি মাহমুদ বলেন, গতকাল সাড়ে ৩টায় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এ সময় দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শনিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা