× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সমাবর্তন

রংপুর অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৬ পিএম

রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে মেডিকেল কলেজ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. শাহ আলম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফি মো. জাকিউল আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, রংপুর মেডিকেল কলেজ ড্যাবের আহ্বায়ক ডা. জাবেদ আখতার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, গ্র্যাজুয়েশন সিরিমনি ও স্পোর্টস উইক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শরিফুল ইসলাম নন্তুসহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ।

অতিথিরা বলেন, রংপুর মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবর্তন অনুষ্ঠান দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো। একজন চিকিৎসককে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং মানুষের প্রতি দায়িত্ববোধও অর্জন করতে হবে। 

বক্তারা আরও বলেন, শিক্ষা ও খেলাধুলা একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নেতৃত্বের দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এ সময় এমবিবিএস ও বিডিএসের সনদ শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা