× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর মহাসড়কের নির্মাণকাজ উদ্বোধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৪ পিএম

বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাহাট পর্যন্ত অংশবিশেষ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাহাট পর্যন্ত অংশবিশেষ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাহাট পর্যন্ত অংশবিশেষ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর আঞ্চলিক মহাসড়কটি এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের মাধ্যমে মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য ও বিভিন্ন পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

তিনি বলেন, সড়ক নির্মাণে শুধু কাজ শেষ করাই নয়, কাজের গুণগত মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সড়কটি ৩৪ ফুট প্রশস্ত হবে। সড়কে বাড়বে আঞ্চলিক যোগাযোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, অ্যাডভোকেট এমএ মান্নান, ড. নেয়ামত উল্লা ভূঁইয়া, সিনিয়র সচিব, ভৌত অবকাঠামো বিভাগ, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান।

এ ছাড়া অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক একেএম মূসাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কটি নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সড়কটির উন্নয়ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা