× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ পিএম

জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’Ñ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কালাই সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের অংশ হিসেবে মশা নিধনে বিভিন্ন স্থানে স্প্রে করা হয়। একই সঙ্গে সড়কের দুই পাশে, ড্রেন, ঝোপ-ঝাড়সহ বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে সচেতন করা হয়।

পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা