× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

শনিবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

পরে তিনি উপজেলার গজারিয়া ইউনিয়ন এর সোনালী মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে গোসাইরচর খালে মেশিনের মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহাল আশরাফী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, অতিঃপুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, আহসান উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা