প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৪ পিএম
প্রতিকী ছবি
পাবনা ও চট্টগ্রামে শনিবার পানিতে ডুবে ৩ শিশু মারা গেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলোÑ ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। একই সঙ্গে শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি অলিউর রহমান।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে ছায়েদ মাহমুদ নামে এক শিশু মারা গেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডেঙ্গা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছায়েদ মাহমুদ ওই এলাকার বাসিন্দা হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানের ছোট ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয় থেকে শিশুদের সতর্ক রাখার আহ্বান জানানো হয়েছে।