× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, আড্ডা দিতে এসে অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮ পিএম

কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করেন। গত শুক্রবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা স্বপন কুমার সরকার একটি কীটনাশকের দোকানে আড্ডা দেওয়ার সময় অবরুদ্ধের শিকার হন বলে মেবাইল ফোনে জানান। তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামের দাবি, সার সংক্রান্ত কোনো বিষয়ে অবরুদ্ধের ঘটনা ঘটেনি। অনেকে বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন।

এলাকাবাসী ও ‎‎স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাহিদামতো সার পাচ্ছিলেন না কৃষকরা। ওই এলাকার দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কৃষকদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ডিলারের কাছে জমা দিলেও সারের ব্যবস্থা হচ্ছিল না। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যার পর গাবেরতল বাজারের আব্দুল গফফারের কীটনাশক ও সারের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে দেখতে পেয়ে ক্ষুব্ধ কৃষকরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই কৃষকরা আমাকে দোকানে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কৃষকদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিলাররা যখন সার বিতরণ করেন তখন আমরা সেখানে থেকে বিষয়টি দেখাশোনা করে থাকি। অনেকে যথাসময়ে সার পান না। তাদের ধারণা, আমার কারণেই তারা সার পাচ্ছে না। এ কারণে আমাকে দেখে ক্ষুব্ধ হন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বপন কুমারকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে তাকে সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, আমি যতটুকু শুনেছি ওই উপসহকারী কৃষি কর্মকর্তা তার ব্যক্তিগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। এ সময় কিছু স্থানীয় লোক ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা