× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোম্পানীগঞ্জে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ০৯:১৬ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১১:১০ এএম

শনিবার কোম্পানীগঞ্জে নির্মাণ শিল্পীদের কর্মশালা। প্রবা ফটো

শনিবার কোম্পানীগঞ্জে নির্মাণ শিল্পীদের কর্মশালা। প্রবা ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারের জাফর কমিউনিটি সেন্টারে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড এ আয়োজন করে।

এ সময় নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুণগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি সম্পর্কে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা। পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

এতে টেকনিক্যাল বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন। মিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান রাজুর সার্বিক তত্ত্বাবধানে ও এরিয়া ম্যানেজার মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোনাল সেলস ম্যানেজার (জোন-৪) মো. সউদ আলী রুবেল। 

কর্মশালায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্মাণ কাজের ঠিকাদারসহ শতাধিক নির্মাণ শিল্পীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা