× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিমের হত্যাকারীদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬ পিএম

অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে কোটবাড়ি বিশ্বরোডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শনিবার বিকাল ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। 

এ সময় ‘বিচার চাই, বিচার চাই; অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরল কেন; প্রশাসন জবাব দে’ এবং ‘নাহিদা ম্যাম কাঁদছে কেন; প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।

বিক্ষোভ শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ঘটনার পর পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়ে তারা সন্তুষ্ট নন।

তার অভিযোগ, ঘটনাস্থলে জনপ্রতিনিধি গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে।

১২ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে কোটবাড়ি বিশ্বরোড অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম।

এরপর আর বাড়ি ফেরেনি সে। সন্ধান না পেয়ে ওইদিন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।

তিনি জানান, প্রযুক্তিগত তথ্য, মোবাইল ও লোকেশনসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। আইফোন নেওয়াই হত্যার উদ্দেশ্য ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা