× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মতবিনিময় সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে  শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে মাধ্যমিক পর্যায়ের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, মাদ্রাসা ও কারিগরি)-এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলার ৪৪টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুল কাদের মিয়া ও অ্যাড. শরীফুল হক মুক্তা, ধানাইদহ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি উপস্থিত শ্রেণি কক্ষে মোবাইল ফোন না নিয়ে যাওয়া, পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তুতি নেওয়া, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ও অতিরিক্ত ক্লাস নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া।

এছাড়া প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি না নেওয়া ও বিকাল ৪টার পর্যন্ত রুটিন মাফিক পাঠদান করার আহ্বান জানান প্রধান অতিথি এমপি আব্দুল আজিজ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)-এর চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বিএনপি নেত্রী ও বনপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালব-এর জেলা ম্যানেজার কোরবান আলী, বড়াল প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা