× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় সড়কে ঝড়ল কিশোরের প্রাণ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ০৮:৪৫ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১০:০৩ এএম

নিহত কিশোর রাব্বি। প্রবা ফটো

নিহত কিশোর রাব্বি। প্রবা ফটো

বরগুনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

বরগুনা পৌর শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোর রাব্বি বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকার মো. ইলিয়াসের ছেলে। রাব্বি পেশায় একজন ইলেকট্রিক টেকনিশিয়ান ছিলেন।

বরগুনা পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আল আমিন বলেন, কাজ শেষে শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল রাব্বি। বাসার কাছাকাছি স্টেডিয়াম সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা