× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিকে মেধাশূন্য করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে: এসএম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৬ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন  গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।

এসএম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। কারণ, জাতিকে যদি মেধাশূন্য করে দেওয়া যায় তাহলে একটি রাষ্ট্র আমাদের ওপর মোড়লগিরি করতে পারবে। যদি আমরা শিক্ষিত হয়ে উন্নত জাতিতে পরিণত হই, তাহলে অনেকেই তাদের মোড়লগিরি মানবে না।

আগে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হতো শিক্ষার্থীরা খাতায় লিখুক বা না লিখুক, তাকে পাস করিয়ে দিতে হবে- এমন দাবি করে তিনি বলেন, এর ফলে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারত না।

তবে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই ধারা থেকে বের হয়ে আসছে বলেও জানান তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন এসএম জিলানী।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে যেসব বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হয়েছে, সেগুলোর অধিকাংশই গ্যাসভিত্তিক। আমদানি করা গ্যাস দিয়ে এসব বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করতে হয়। অথচ দেশের অভ্যন্তরে থাকা গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-সমীক্ষা করা হয়নি। গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্থায়ী উদ্যোগও নেওয়া হয়নি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।

বাংলাদেশের এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার প্রাথমিক, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা