× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম

বগুড়ার ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার দুপুর সোয়া একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তাদেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, বেলা সোয়া একটার দিকে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় গ্যাস নিতে কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোর কয়েকটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ঘটনার বিষয়ে অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন জানান, বিস্ফোরণের সময় কীভাবে ঘটেছে, তা তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা