× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রয়োজন আর্থিক সহায়তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৪ পিএম

ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা।

মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও রয়েছেন।

প্রায় আড়াই মাস ধরে নয়াদিল্লিতে তার চিকিৎসা চলছে। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার প্রথম ধাপ শেষ করে বর্তমানে তিনি দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্যায়ের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শুরুর পর তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদনে ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি বলে উল্লেখ করা হয়েছে। তবে মূল টিউমারটির আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব এবং দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন।

এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। পরিবারের নিজস্ব সামর্থ্য ও বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও নতুন করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসা অব্যাহত রাখতে দেশে ও বিদেশে অবস্থানরত তার বন্ধু, সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে 

চিকিৎসা সহায়তা পাঠাতে—

 BRAC Bank

Account Name: MD. Asraful Alam

Account No.: 108075471001

Branch: Mymensingh Notun Bazar Branch, Mymensingh

Routing No.: 060611750

 Agrani Bank

Account Name: Rahima Khatun

Account No.: 0200026309596

Branch: GSTU Branch, Gopalganj

Routing No.: 010350061

বিকাশ (পার্সোনাল): +8801716-961310

অধ্যাপক ড. মিজানুর রহমানের দ্রুত সুস্থতা ও অস্ত্রোপচার সফলতার জন্য তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা