× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হাজার কোটি টাকার প্রকল্পেও কাটেনি ভোগান্তি’: প্রতিবেদন প্রকাশের পরই সড়ক প্রশস্ততি কাজের উদ্বোধন

পিয়াল হাসান রিয়াজ, নবীনগর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৬ পিএম

 আজ শনিবার  সকালে  ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আজ শনিবার সকালে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর ও বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক যোগাযোগ উন্নয়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে।

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 আজ শনিবার  সকালে বাঞ্ছারামপুর অংশে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান উপস্থিত থেকে সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।

জানা যায়,দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে এ অঞ্চলের মানুষকে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। 

স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হলে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। পাশাপাশি পণ্য পরিবহন সহজ হওয়ার কারণে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি বাড়বে।

এমপি আব্দুল মান্নান বলেন, কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের কাজের পাশাপাশি পর্যায়ক্রমে নবীনগর অংশের উন্নয়ন কাজও এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই নবীনগর অংশের নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় ‘হাজার কোটি টাকার প্রকল্পেও কাটেনি ভোগান্তি’ শিরোনামে এ অঞ্চলের সড়ক যোগাযোগের নানা সমস্যা ও মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ মো. দেলোয়ার হোসেন সোহেল, তাজুল ইসলাম মনা, কামাল হোসেন, মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য গোলাম হোসেন, মোবারক হোসেন, আওয়াল সরকার, আসাদুজ্জামান বিটল, মোজাম্মেল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা