× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ঝুলছিল যুবকের মরদেহ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম

বৈদ্যুতিক তারে ঝুলছিল যুবকের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈদ্যুতিক তারে ঝুলছিল যুবকের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাজিদ (২৪) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় শুক্রবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টা বিদ্যুতের তারের সঙ্গে ঝুলে থাকার পর পৌনে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সাজিদ পূর্ব চর দামুকদিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ষোলদাগ এলাকার সুজন উদ্দিনের তিনতলা বাড়ির বারান্দাসহ বাইরের অংশে গত তিন দিন ধরে টাইলস বসানোর কাজ করছিলেন সাজিদ। ভবনের বারান্দা থেকে পাশের বৈদ্যুতিক খুঁটির ১১ হাজার ভোল্টের তারের দূরত্ব ছিল মাত্র সাড়ে তিন ফুট।

স্থানীয়রা জানান, সাজিদ কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন।

শুক্রবার বিকাল চারটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত সাজিদ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ প্রায় এক ঘণ্টা বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের চাচা আবদুল আজিজ বলেন, “সাজিদ তিন দিন ধরে এখানে কাজ করছিল। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে দেওয়া উচিত হয়নি।”

বাড়ির মালিক সুজন উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভেড়ামারা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ বলেন, “বৈদ্যুতিক লাইন নির্ধারিত ম্যাপ অনুযায়ী গেছে। পর্যাপ্ত জায়গা না রেখে লাইনের এতটা কাছে বাড়ি করা উচিত হয়নি। ১১ হাজার ভোল্টের তারের আশপাশে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়া কাজ করা উচিত নয়।”

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে সাজিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস মরদেহ আমাদের বুঝিয়ে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা