× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে প্রতিবেশীর মারধরে দিনমজুর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৫ পিএম

মহেশপুর থানা। ফাইল ছবি

মহেশপুর থানা। ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার নামের এক দিনমজুর নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেলে আব্দুল জব্বারের গোয়ালঘরের পানি গড়িয়ে বাড়ির সামনের রাস্তায় যায়। রাস্তায় পানি যাওয়া নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা