× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ খোয়ালেন বাকেরগঞ্জ পৌর বিএনপির ২ নেত্রী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০ পিএম

পদ হারানো পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. সোমা খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পদ হারানো পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. সোমা খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বরিশাল বাকেরগঞ্জ পৌর বিএনপির দুই নারী নেত্রীকে পদসহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পদ হারানো নেত্রীরা হলেনÑ পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. সোমা খান। 

১৭ সেপ্টেম্বর বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মু শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার ভিত্তিতে তাদের নিজ নিজ পদসহ দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাকেরগঞ্জ পৌর বিএনপি বর্তমানে কঠোর অবস্থান গ্রহণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, বাকেরগঞ্জ পৌর বিএনপিতে বর্তমানে ‘শুদ্ধি অভিযান’ পরিচালিত হচ্ছে। কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে বিএনপির পদে থাকার সুযোগ নেই। দলীয় ভাবমূর্তি রক্ষায় এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ এবং শুদ্ধি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা