× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

তিন জেলায় পানিতে ডুবে শুক্রবার ৪ শিশু মারা গেছে। সাতক্ষীরা, ফরিদপুর ও বান্দরবানে এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

সাতক্ষীরা: জেলার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকার একটু পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে আবুবক্কর শেখ নামে একজনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলোÑ সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ।

মধুখালী (ফরিদপুর): জেলার মধুখালীতে পানিতে ডুবে হাসনা (৩) নামে এক শিশু মারা গেছে। নিহত হাসনা কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের একমাত্র কন্যা। শুক্রবার সকালে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাওয়ালিয়া পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

লামা-আলীকদম (বান্দরবান): জেলার লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মারা গেছে। শুক্রবার উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে। 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা