× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিথোলিয়া মোড়ে ঘটনা ঘটে। জানা যায়, টয়লেটের ময়লা পানি জমিতে যাওয়া এবং মুরগি ফসল নষ্ট করাকে কেন্দ্র করে চিথোলিয়া (হাওরের বাড়ি) এলাকার হাফিজ উদ্দীনের ছেলে শফিক ডাক্তার ও একই এলাকার রূপতনের ছেলে সালাম পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হলে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ ঘটনায় হাফিজ উদ্দীনের ছেলে নজরুল, রফিকুল ও সাইফুল আহত হয়, পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের তাৎক্ষণিকভাবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। এ ছাড়া আরও দুইজন আহত হয়েছে বলে জানা যায়।

ইউপি সদস্য আব্দুল ওয়াহাব জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয় গ্রাম্য মাতব্বরদের নিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা