× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য যাচাই ছাড়া ফেসবুকে পোস্ট না করার আহ্বান: আরএমও ডা. আশিক

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭ পিএম

জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসপাতালের সদ্য দায়িত্ব পাওয়া আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসপাতালের সদ্য দায়িত্ব পাওয়া আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় ওয়ার্ডে রাউন্ড দিয়ে রোগীদের চিকিৎসা দেবেন চিকিৎসকরা।

পাশাপাশি হাসপাতালে আগত সাধারণ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে নার্সদের সদাচরণ নিশ্চিত করা এবং সামাজিক মাধ্যমে যাচাই না করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য ও সিদ্ধান্তের কথা জানান হাসপাতালের সদ্য দায়িত্ব পাওয়া আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী।

সভায় আরএমও ডা. আশিক আহমদ বলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে নানা ধরনের তথ্য ও ভিডিও পোস্ট করা হচ্ছে। এগুলো প্রকৃত সত্য যাচাই না করে ছড়ানো হয়। অথচ যেকোনো তথ্য জনসমক্ষে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করা অপরিহার্য। সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, এক রোগীকে তার স্বজন বস্তায় করে নিয়ে যাচ্ছেন। দাবি করা হয় হুইলচেয়ার পাওয়া যায়নি। অথচ গ্রামের সরল মানুষ হওয়ায় রোগীর স্বজনরা জানতেনই না কোথায় হুইলচেয়ার পাওয়া যায়। তাই কোনো ঘটনা দেখলেই যাচাই না করে প্রচার করা ঠিক নয়। 

ডা. আশিক বলেন, এটি কোনো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নয়। এখানে বিশেষায়িত ইউনিট ও বিশেষজ্ঞ বিভাগের অনুমোদন বা অবকাঠামো গড়ে ওঠেনি। হাসপাতালটিতে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। সীমিত এই জনবল দিয়েই প্রতিদিন শত শত রোগীর সেবা দিয়ে যেতে হচ্ছে। তাই সীমাবদ্ধতাগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। নার্সদের ব্যবহার নিয়ে রোগী ও স্বজনদের অনেকের মাঝেই ক্ষোভ রয়েছে। তাদেরকে রোগী ও স্বজনদের সঙ্গে মিষ্টি মুখে, সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে কথা বলতেও বলা হয়েছে। 

মতবিনিময় সভায় জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদিরসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা