× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি চেয়ে ঘরে ঢুকে ডাকাতির পর ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তাঁর স্ত্রীকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ সময় অস্ত্রের মুখে ওই নারীর ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ধর্ষণের ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করে অভিযুক্তরা। 

পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় রাজিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) নামের পাঁচ যুবক ওই এলাকার একটি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে। তারা প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলের কাছে পানি চান। ছেলেটি জগ ও গ্লাসে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে ধরে অস্ত্রের মুখে জিম্মি করা হয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

পরে অভিযুক্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে পাঁচ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে বলেও জানায় পুলিশ ও স্থানীয়রা। 

এরপর ছেলের গলায় চাপাতি ধরে তার সামনেই ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাজিব ঘটনাটি ভিডিও ধারণ করেন বলেও জানায় পুলিশ।

ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। 

এরপর শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নির্জন স্থান থেকে রাজিবকে আটক করা হয়। 

এ সময় তার ফেলে দেওয়া মুঠোফোনটি পানি থেকে উদ্ধার করা হয়। অন্য চারজন পালিয়ে যায়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান শেখ জানান, রাজিবকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা