নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৮ পিএম
সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন।
হাফিজুর রহমান মিন্টু দীর্ঘ সাংবাদিকতা জীবনে নারায়ণগঞ্জের সংবাদ অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলা থেকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পান তিনি। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।