লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১ পিএম
দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. নুরুল করিম আরমান। ছবি: সংগৃহীত
বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. নুরুল করিম আরমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন এই নেতৃত্ব বেছে নেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন—সহসভাপতি মো. তানফিজুর রহমান (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন (জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নবীর উদ্দিন (দৈনিক খবর) এবং অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু (ডেইলি সান)।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা। নির্বাচন কমিশনার সাহাব উদ্দিন রিটু জানান, নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
নির্বাচন চলাকালে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।