ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম
দুর্ঘটনার কবলে পড়া বাস ও সিএনজি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়েছে ইউনাইটেড পরিবহনের একটি বাস।
এতে মাহেন্দ্রে থাকা দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনে- ত্রিশালের রুদ্রগ্রাম মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং কাজির শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।
ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকেও ধাক্কা দিয়ে বাসটি আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়ে।
দুর্ঘটনায় মাহেন্দ্রে থাকা দুইজন গুরুতর আহত হন। তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।