× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহিরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট খাওয়ানোর প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আছরের নামাজের পর বাড়ির আশপাশে খেলছিল শিশুটি। এ সময় একই গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

শিশুটির চিৎকার ও কান্না করলে একপর্যায়ে অভিযুক্ত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শিশুটির চাচা বলেন, “ঘটনার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সে ভয়ে বারবার আঁতকে উঠছিল। রাতে তাকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ বলেন, “রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা