× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যার আগে সংঘবদ্ধ ধর্ষণ, ঘরে লাশ রেখে খুঁজতে থাকেন খুনিরাও

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯ পিএম

গ্রেপ্তার মোস্তফা প্রামানিক ও ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার মোস্তফা প্রামানিক ও ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় নৃসংশভাবে স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি (১০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যার আগে সংঘবদ্ধ করা হয় কলিকে। কলির লাশ ঘরে ফেলে রেখে কলির নিখোঁজের জন্য তার পরিবারের সঙ্গে খুনিও খোঁজাখুজি করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ সুপার আবু আশরাফ।

তিনি বলেন, “এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে মোস্তফা প্রামানিককে (৫৫) ও তার ভারাটিয়া ইয়াছিনকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।”

পুলিশ সুপার বলেন, “মোস্তফা আগে থেকেই চরিত্রহীন এবং বিকৃত চরিত্রের মানুষ, তার দোকানে আসা বিভিন্ন নারীদের তিনি বিভিন্নভাবে ছবি তুলে রাখেন। কলিও তার দোকানে কেনাকাটা করতে গেলে তার একাধিক ছবিও সে তুলে ফোনে রেখেছিল।”

আবু আশরাফ বলেন, “ঘটনার দিন তাকে ঘরে নিয়ে প্রথমে সংঘবদ্ধ ধর্ষণ করেন মোস্তফা এবং ইয়াছিন। পরে তাকে দুইজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ঘরেই ফেলে রাখেন।

তিনি বলেন, “কলি নিখোঁজের পর মানববন্ধন ও খোঁজাখুঁজির কারণে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা লাশটি বাইরে ফেলে দিতে যান। কিন্তু তাদের কুকুর তারা করলে পাশের ঝোপেই ফেলে দেন। পরবর্তীতে তারা লাশ রাখার রুমটি স্যাভলন দিয়ে পরিস্কার করেন।”

তিনি আরও বলেন, “ঘটনার দিন অনেক স্থানের মতো তাদের ঘরও তল্লাশি করে ডিবি পুলিশ এবং এক পর্যায়ে স্যাভলনের গন্ধ এবং মোস্তফার আচরণে সন্দেহ হলে তাকে ও ইয়াছিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযুক্তদের আজকে আদালতে প্রেরণ করা হবে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, নিখোঁজের ৭ দিন পর ‎বুধবার সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়ায় কামরুন্নাহার কলির বাসার পাশের একটি ডোবা থেকে তার টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কলি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা