× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসুন্দা নদীতে ভেসে উঠল নবজাতকের মরদেহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের মরদেহ নদীতে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীর তীর দিয়ে যাচ্ছিলেন। এ সময় নরসুন্দা নদীর পানিতে তারা একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। ৯৯৯-এ খবর পাওয়ার পর করিমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে ওঠার ঘটনায় তারা হতবাক হয়েছেন। কে বা কারা নবজাতকটিকে নদীতে ফেলে গেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা