× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪১ বিজিবির অভিযান: সিএনজি, ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৮ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ নানা মালামাল জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকার নিঠু মারমা  এবং একই জেলার নাও ভাঙা এলাকার সুপ্রিয় চাকমা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও ১টি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং আসামিদের ব্যক্তিগত আরও ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামাল ও সিএনজির মোট মূল্য প্রায় ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

​কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় এবং হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃত আসামি, জব্দকৃত অর্থ ও মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

৪১ বিজিবি অধিনায়ক জানান, দেশের স্বার্থে ও জননিরাপত্তায় চোরাচালান, মাদক এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা