× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ থাকা ৪ পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম

 আবুল খায়ের গ্রুপের  প্রচেষ্টায় বন্ধ থাকা ৪ পাটকল চালু করায় ১৫ হাজার  শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আবুল খায়ের গ্রুপের প্রচেষ্টায় বন্ধ থাকা ৪ পাটকল চালু করায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি আবুল খায়ের গ্রুপের হাতে চালু হয়েছে ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের বন্ধ হয়ে যাওয়া মিলটি।

এতে পাটকলটির শ্রমিক বেকার হয়ে পড়েন। তাদের কর্মসংস্থান করেছে আবুল খায়ের গ্রুপ। তবে এই কারখানায় এখন উৎপাদিত পণ্য রপ্তানিও হচ্ছে।

শুধু রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ নয়, আরও বেশ কয়েকটি বন্ধ পাটকল চালু করছে আবুল খায়ের গ্রুপ। সেগুলো মধ্যে রয়েছে- ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। কারখানা চারটিতে এখন পাটপণ্য উৎপাদন করছে আবুল খায়ের গ্রুপ।

জানা যায়, পাটকলগুলো থেকে বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে আবুল খায়ের গ্রুপ। চলতি বছরের ডিসেম্বরে মধ্যে ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। তুরস্ক ও চীনসহ অন্যান্য দেশে এই পাটপণ্য রপ্তানি হয়।

এ প্রসঙ্গে আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, পাটপণ্যের ব্যবসা মূলধন নির্ভর। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানার সঙ্গে কাজ করেছি। সম্প্রতি পাট ব্যবসায় নামার অংশ হিসেবে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করেছি। এতে চার কারখানায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া সরকারি বন্ধ ৩-৪টি পাটকল নেওয়ার আবেদনও করেছে আবুল খায়ের গ্রুপ। ভবিষ্যতে বেশি মূল্যের (ভ্যালু অ্যাডেড পণ্য) পাটপণ্য উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি।

শেখ শাবাব আহমেদ আরও বলেন, বাংলাদেশের পাটের মান উন্নত। পরিবেশবান্ধব এই পণ্যটির বাজারও আছে। সে জন্য আমাদের প্রতিষ্ঠান পাটপণ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এতে পরোক্ষভাবে হলেও পাটচাষিদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি আমরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা