চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৫১ পিএম
অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চট্টগ্রামে একটি পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর হালিশহর বাংলাবাজার এলাকায় দোভাষ ঘাটের পাশে আদিলা অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টেসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হালিশহরের বাংলাবাজার এলাকায় আদিলা গার্মেন্টেসে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে দেখা যায়, গার্মেন্টসটিতে পর্যাপ্ত ফায়ার সেফটি প্ল্যান ও ফায়ার এক্সটিংগুইশার, ভূ-গর্ভস্থ পানির ট্যাংক ও বিকল্প এক্সিট প্ল্যান নেই। এসব অপরাধে গার্মেন্টসটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান অব্যাহত থাকবে।’