× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতদলের কাছে অস্ত্রের মুখে জিম্মি চালক, উপস্থিত বুদ্ধিতে রক্ষা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ পিএম

কালিহাতি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিহাতি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাস চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৫ থেকে ৭ সদস্যের একটি ডাকাত দল। 

তবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে চিৎকার করলে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পরে মাইক্রোবাস থেকে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের প্রায় ২০০ গজ পূর্ব পাশে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থেকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রোবাসটি রিজার্ভ করেন চালক মো. খোরশেদ। পরে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে ৫ থেকে ৭ জন যাত্রী গাড়িতে ওঠেন।

কিছু দূর যাওয়ার পর যাত্রীরা ধারালো অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেন। এরপর তাদের নির্দেশ অনুযায়ী গাড়ি চালিয়ে যমুনামুখী অজ্ঞাত স্থানে যেতে বলা হয়।

একপর্যায়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের কাছে পোশাকধারী হাইওয়ে পুলিশ সদস্যদের দেখতে পান চালক। তখন তিনি গাড়ি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন।

তার চিৎকার শুনে দায়িত্বে থাকা দুই কনস্টেবল দ্রুত এগিয়ে গেলে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পরে পুলিশ চালক মো. খোরশেদকে উদ্ধার করে এবং মাইক্রোবাসটি তল্লাশি করে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করে।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, চালকের চিৎকার শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। 

উদ্ধার করা আলামত ও মাইক্রোবাসটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনজার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, চালক কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা